ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

উল্লাপাড়ায় পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, ১৮ জনের বিরুদ্ধে মামলা

#

মতিন সরকার (সিরাজগঞ্জ)

০১ অক্টোবর, ২০২৫,  1:42 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার এএসআই মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উল্লাপাড়া পৌরসভার ভবানী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। উচ্চস্বরে ডিজে গান বাজানো বন্ধ করতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে বাগবিতণ্ডায় জড়ান এবং আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে হামলার শিকার হন দায়িত্বে থাকা পুলিশ সদস্য সাগর আহমেদ।

ঘটনার সময় উল্লাপাড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুকের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয়রাও উপস্থিত ছিলেন। পরে সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় গত মঙ্গলবার এএসআই মো. ওমর ফারক বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, হাফিজসহ মোট ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) শরাফত আলী বলেন, আমরা তো পূজা নিয়েই ব্যস্ত, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হয়ত আমাদের একটু সময় লাগবে। এগুলো নিয়ে আমরা কাজ করছি।