ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

উচ্ছেদের পর বেকার জীবনে পরিবার নিয়ে দিশেহারা শাহজাদপুর ঝিলপাড়ের হকাররা

#

নিশাত শাহরিয়ার

০৯ মে, ২০২৬,  4:47 AM

news image

সভ্যতার বিবর্তনে সময়ের বাঁকে বাঁকে পরিবর্তনের ছোঁয়ায় আধুনিক নগরায়নের ধারনা বাস্তবায়নে কংক্রীটের নগরী রাজধানী ঢাকাকে নিয়ে রয়েছে গঠনমূলক উদ্যোগ আর গবেষনা।

তারই ধারাবাহিকতায় এই মেগাসিটিতে বসবাসকারী নগরবাসীকে উপযুক্ত সেবা দিতে চলছে একের পর এক পরিকল্পনা আর বাস্তবায়ন। 

যানজটমুক্ত সড়ক আর হকারমুক্ত ফুটপাত- এ যেন নগরবাসীর দীর্ঘদিনের চাওয়া। জনসাধারনের চলাচলের সুবিধার্থে হকারমুক্ত ফুটপাতের ধারনাটা বেশ প্রশংসনীয় হলেও নেপথ্যে রয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকার প্রশ্ন এবং ভবিষ্যত অনিশ্চয়তা।

তবে জনগনের ভোট আর ভালোবাসায় নির্বাচিত বর্তমান সরকার দৈনন্দিন জীবনে সকাল থেকে সন্ধা অবধি খেটে খাওয়া মানুষগুলোর জন্য হাতে নিয়েছে হকার পুনবার্সন ব্যবস্থা। 

ইতোমধ্যে রাজধানীর গুলিস্তানসহ বেশকিছু স্থানে হকারদের পুনবার্সনে নানামুখী উদ্যোগ গ্রহন করেছে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যান সাধনে পিছিয়ে নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

হকাররা চায় কর্ম করে জীবিকা নির্বাহের ন্যূনতম সুযোগ। ফুটপাত থেকে উচ্ছেদের পর তাদের জীবনের প্রতিটি মূহর্ত যেন বিভীষিকাময়। দোকানের দেনা, কিস্তির টাকা, ঘর ভাড়া, ছেলে-মেয়েদের পড়াশুনা, দৈনন্দিন খরচ সবই যেন বন্ধ হয়ে আছে অজানা এক অনিশ্চতায়। 

রাজধানীর শাহজাদপুরের ঝিলপাড়। এই এলাকার ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জীবন যেন অনিশ্চয়তার আধাঁরে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। রাস্তার পাশে ব্যবসা করা এই মানুষগুলির হয়তো ন্যায্য দাবী নেই তবে বেঁচে থাকার অধিকার আদায়ের সংগ্রামে তারা আজ ঐক্যদ্ধ। 

উচ্ছেদের পর বেকার ভবঘুরে হকারদের ধারনা, তাদের বেঁচে থাকার স্বপ্নটা যেন অনিশ্চিত ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে প্রতিনিয়ত। জীবন-জীবিকা আর পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন যখন বাস্তবতার সাথে দর কষাকষিতে বিপর্যস্ত তখন এলাকাবাসীর মাঝেও যেন তাদের জন্য কাজ করে মায়া, মানবিকতা। এলাকাবাসী জানান,...............

পরিস্থিত যাই হোক সময়ের বাস্তবতা বিবেচনায় দারিদ্রতার সর্বচ্চো সীমায় সীমায় বসবাসকারী এই মানুষগুলোর জীবিকা নির্বাহের বিষয়ে ভাবতে হবে সরকারকে, সিদ্ধান্ত নিতে সিটি কর্পোরেশনকে।