ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঈদকে সামনে রেখে কালাইয়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৯ মার্চ, ২০২৬,  8:33 PM

news image

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ ও ঢেউটিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় কালাই উপজেলা নতুন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল বারী।

তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন এবং অসহায় মানুষের পাশে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী (টুকু) ও মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন