ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে নিহত প্রবাসীর জানাজায় মন্ত্রী আরিফুল হক

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

০৯ মার্চ, ২০২৬,  10:06 PM

news image

ইরানসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন সংযুক্ত দুবাই আরব আমিরাতের আজমান এলাকায় মিসাইল হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদকে নিজ এলাকায় দাফন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

​এর আগে, সোমবার দুপুরে মরহুমের মরদেহটি বিশেষ বিমানে সিলেট  এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে সরাসরি উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

​মরদেহ গ্রহণের সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মহোদয়সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। 

​বিমানবন্দরে আনুষ্ঠানিকতা ও প্রেস ব্রিফিং শেষে মাননীয় মন্ত্রী নিজে মরহুম সালেহ আহমদের কফিনবাহী গাড়ির সাথে বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা হন। পরবর্তীতে বিকেল ৫ ঘটিকার সময় বড়লেখার গাজীটেকা শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের হাজারো শোকাতুর মানুষ অংশ নেন।

​গত ২৮ ফ্রেবুয়ারি তারিখে আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় সালেহ আহমদ মৃত্যুবরণ করেন। মাননীয় মন্ত্রী মহোদয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং নিহত প্রবাসীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন