ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আলোচিত স্কুলছাত্রী আনজুমের খুনির পক্ষে আইনজীবী নিয়োগে ক্ষোভ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৪ অক্টোবর, ২০২৫,  2:51 AM

news image

স্কুল পড়ুয়া ছাত্রীর রক্তের দাগ এখনো শুকায়নি।‌ এরই মধ্যে আলোচিত স্কুলছাত্রী আনজুমের খুনি জুনেলের পক্ষে আদালতে জামিন আবেদনে সাধারণ মানুষের ক্ষোভ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের আলোচিত মেধাবী স্কুলছাত্রী আনজুম হত্যা মামলায় মাত্র চার মাস না যেতেই খুনি জুনেলের পক্ষে আদালতে জামিনের আবেদন করেছেন আইনজীবী দ্বীপক চন্দ্র ধর।

সোমবার (১৩ই অক্টোবর) মৌলভীবাজার আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ’র খাস কামরায় এই জামিন আবেদন করা হয়।আদালতে বাদিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম জামিনের বিরোধিতা করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠান।

ঘটনাটি মূহুর্তের মধ্যেই জানাজানি হতেই এলাকায় নিন্দার ঝড় বইতে শুরু করে। স্থানীয় প্রতিবাদকারী যুবক সুজেলসহ বেশ কয়েকজন বলেন, “আমাদের বোন আনজুমের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ একজন খুনির পক্ষে সামান্য টাকার লোভে উকিল দ্বীপক চন্দ্র ধর আদালতে দাঁড়ানো এটা অকল্পনীয়।

তারা আরও বলেন খুনি জুনেলের ফাঁসির দাবিতে দ্রুত বিচারের নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং বলেন, এ ধরনের ঘৃণ্যিত অপরাধীর পক্ষে কোনোভাবে ন্যায্যতা দেখানো যায় না।


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন