ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু

#

মো: ইমাম হোসেন

০১ জুলাই, ২০২৬,  10:41 PM

news image

সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ইং সালের নভেম্বর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১ লা জুলাই ) বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন,আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন,প্রকল্পটির জন্য ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে। ২০২৮ইং সালের নভেম্বর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে উৎপাদন কার্যক্রম চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন,প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনকালে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, আমিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হয়। এ বর্জ্যকে বিদ্যুতে রূপান্তরের মাধ্যমে একদিকে বর্জ্যের পরিমাণ কমবে অন্যদিকে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিকল্প জ্বালানির উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন