ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠাতে হবে: চিফ প্রসিকিউটর

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  6:15 PM

news image

আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ১৫ জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাব-জেল ঘোষণা করা হয়েছে’-এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাব-জেল ঘোষণা করা হয়েছে কিনা। কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব-জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়টাকে জেল ঘোষণা করবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের যেটা বক্তব্য, সেটা হলো-যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আইনশৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে, কাউকে গ্রেপ্তার করবে তখন সরাসরি কাউকে জেলে নেয়ার কোনো বিধান নেই।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন