ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আগুনের লেলিহান শিখায় ছোট্ট শিশুর মৃত্যু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১১ ডিসেম্বর, ২০২৫,  2:48 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রিপন আহমেদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ রায়হান আহমেদ (১) আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১০ই ডিসেম্বর) ১১টার দিকে রায়হানের নানার বাড়ি-কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় রায়হান ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং শিশুটির শরীরেও আগুন ধরে যায়।

স্থানীয়রা আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায়, ঘটনার সময় শিশুটির নানি বাড়িতে ছিলেন না। রায়হানের মা তাকে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি দৌড়ে এসে দেখতে পান ঘর অন্ধকার হয়ে গেছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,“বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দগ্ধ রায়হান পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের আবেদনে মৃতদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন