ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশে বৃক্ষরোপণ করল ‘আলোকিত ধোপাদী’

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৭ জুন, ২০২৬,  12:55 AM

news image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ-বনজ বৃক্ষরোপণ করেছে ‘আলোকিত ধোপাদী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত বৃক্ষরোপণ করে এ সংগঠনের সদস্যরা।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আলোকিত ধোপাদী’র প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান, সোহাগ শেখ, ইসরাফিল হোসেন, রায়হানুল রাহাদ, আকিবুর আকিব সজল, সৌমেন প্রমুখ।

অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন ‘অভয়নগর ব্লাড ব্যাংক’ নামের অপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ।

আলোকিত ধোপাদীর প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধোপাদী গ্রামের বিভিন্ন রাস্তার পাশে, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদরাসার মাঠে ফলদ-বনজ বক্ষরোপণ করা হয়েছে। তাদের এই কর্মসূচি সফল করতে অর্ধশত গাছ দিয়ে সহায়তা করেছে স্বপ্ন বুনন ও আকিব ডেন্টাল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন