ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১২ অক্টোবর, ২০২৫,  8:38 PM

news image

যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন ইউনিয়নের নিজ কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ী ৩৫ জন জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেন। নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারাজি মতিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লসহ স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন