ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৭ জুন, ২০২৬,  12:58 AM

news image

যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাউল ইসলামের (৭৮) দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত ৯ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে নিজ বাড়ির সামনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অভয়নগর থানার একটি চৌকশ দল গার্ড অনার প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমা- সংসদের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাউল ইসলাম শুক্রবার (৫ জুন) দুপুর ২ টার দিকে খুলনার সোনাডাঙা হেল্থ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন