ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে মাদকসেবীর দুই মাসের কারাদণ্ড

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১১ জুন, ২০২৬,  1:24 PM

news image

যশোরের অভয়নগর উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় পরিচালিত অভিযানে মাসুদ মোল্যা ৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার নুর ইসলাম মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানের সময় সড়কের পাশে গাঁজা সেবনরত অবস্থায় মাসুদ মোল্যাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানান, মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন