ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৯ জুন, ২০২৬,  11:59 PM

news image

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের আয়োজনে অভয়নগর উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, সহসভাপতি সুকুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্সসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ।

দুর্নীতিবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন। অংশ নেওয়া অপর দুই দল নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের শিক্ষার্থীদের সনদপত্রসহ সান্তনা পুরস্কার দেওয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন