ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে দলিল জালিয়াতির দায়ে যুবকের জেল জরিমানা

#

মতিন গাজী (যশোর)

২৭ এপ্রিল, ২০২৬,  10:21 PM

news image

যশোরের অভয়নগরে দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে আল আমিন (৪৪) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সায়রাত সহকারী ইব্রাহিম হোসেন মুন্না জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া মৌজার একটি বিবদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসঙ্গতি ধরা পড়ে। এসময় জিজ্ঞাসাবাদে আল আমিন নামে এক যুবক দলিল জালিয়াতির কথা স্বীকার করেন।

স্বীকারোক্তির ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জেল ও জরিমানার আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত যুবককে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।  

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দলিল জালিয়াতি করে নামজারি করা দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন