ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৭ জুন, ২০২৬,  12:45 AM

news image

যশোরের অভয়নগরে ‘সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ এই শ্লোগানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালি বের করা। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিভিন্ন ড্রেনে মশানাশক স্প্রে করা হয়।

র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, বিএনপি নেতা মারুফ ফারাজী প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন