ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

২১ অক্টোবর, ২০২৫,  3:13 PM

news image

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম( ৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার চেংগুটিয়া আলিপুর ব্রীজ সংলগ্ন যশোর - খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত্যু আনসার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী স্হানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন স্হানীয় আনোয়ার মেম্বর এর ভাই কৃষক আবুল কালাম তার বাই সাইকেলে স্ববজি নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। আলীপুর ব্রীজের কাছে পৌছালে খুলনাগামী একটি ট্রাক সাইকেলের পেছন ঢাক্কা মারে।এ সময় আবুল কালাম সড়কে আঁচড়ে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে গেলে  ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাই পুলিশ মরাদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরাদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্হা প্রক্রিধীন। অজ্ঞাত নামা ট্রাক আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  মহাসড়কে যানবাহন চলাচল  স্বাভাবিক রয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন