ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অভয়নগরে ইরেসপো প্রকল্পের আওতায় কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরন বিতরণ

#

মতিন গাজী (যশোর)

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  6:00 PM

news image

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত দরিদ্র মহিলাদের জন্য “সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)” এর আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান মঙ্গলবার  অনুষ্ঠিত হয়েছে।

অভয়নগর উপজেলার হিদিয়া  মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক বিএম কামরুজ্জামান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।

এছাড়া বক্তব্য রাখেন বিআরডিবির হিসাবরক্ষক শরীফ উদ্দিন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেরিনা গাইন,সহকারী শিক্ষক তানভীর আহমেদ।  কোরান তেলাওয়াত করেন দশম শ্রেনীর ছাত্রী ফারাহানা আলম নিশাত।গীতাপাঠ করেন নবম শ্রেনীর ছাত্রী রাখিঘোষ। ৫৮ জন শিক্ষার্থী এই সচেতনমূলক প্রশিক্ষণে অংশ গ্রহন করে।

এ সময় অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জন বাল্যবিবাহ প্রতিরোধে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ৫৭ জন শিক্ষার্থী এই প্রশিক্ষনে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন