ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অপরাধ দমনে যশোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম পুলিশ

#

মতিন গাজী (যশোর)

০৬ জানুয়ারি, ২০২৬,  12:41 AM

news image

গ্রাম পুলিশ ও বাংলাদেশ পুলিশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) যশোর কোতোয়ালী থানাধীন এলাকায় কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি গ্রাম পুলিশের সুবিধা-অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং শীত মৌসুমে তাদের সুরক্ষার জন্য শীতবস্ত্র বিতরণ করেন।

পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সবসময়ই পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। গ্রাম পুলিশের মাধ্যমে অনেক অপরাধী ও অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। গ্রাম পর্যায়ে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সর্বপ্রথম সাড়া পাওয়া যায় গ্রাম পুলিশের কাছ থেকেই।”

তিনি গ্রাম পুলিশের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্সবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন