ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবি'র জোরদার নজরদারি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৪ ডিসেম্বর, ২০২৫,  3:45 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। 

শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেনো সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, ওই ঘটনার পর থেকে আজ শনিবার ৪৬ বিজিবি অধীনস্থ বিওপি সমূহ থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। যাতে করে কোন ভাবে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে।

তিনি আরও জানান, বিজিবি ৪৬ ব্যাটালিয়ান মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে (বিজিবি) বাংলাদেশ বর্ডার গার্ড।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন