ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অন্ধত্বকে জয় করা সংগ্রামী মানুষ গোপালপুরের আবু হানিফ

#

রাহাত শরীফ (গোপালপুর)

১১ ডিসেম্বর, ২০২৫,  2:43 PM

news image

মানুষের জীবনে অভাব–অনটন কিংবা প্রতিবন্ধকতা অনেক সময় মানুষকে থামিয়ে দেয়। কিন্তু গোপালপুর পৌরসভার খাসসুতি এলাকার অন্ধ আবু হানিফ প্রমাণ করেছেন—দৃষ্টি না থাকলেও ইচ্ছাশক্তি থাকলে মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারে।

এক সময় তার দু’চোখই ছিল ভালো। তখনও তিনি কালিবাড়ি বাজারে স্যালো মেশিন মেরামতের কাজ করতেন। কিন্তু হঠাৎ একদিন ব্রেন স্ট্রোক তার দুই চোখ কেড়ে নেয়। অন্ধ হওয়ার পর দীর্ঘদিন তিনি কর্মহীন হয়ে পড়েন। পরিবারে চলল চরম অভাব। এমনকি টানা সাতদিন না খেয়ে থাকার সময়ও কেটেছে, জানালেন আবু হানিফ।

অবশেষে বুঝতে পারলেন—অভাব নামের দানবকে হারাতে হলে আবার উঠে দাঁড়াতে হবে। ছোট ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে তিনি নতুন করে শুরু করলেন তার পুরোনো পেশা—স্যালো মেশিন মেরামত।

কেউ কেউ বলেছিলেন, তুমি অন্ধ মানুষ, এই কাজ আর পারবা না। কষ্ট হবে। কিন্তু তিনি হার মানেননি। নিজের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা দিয়ে আবার ধরলেন মেরামতের সরঞ্জাম।

এখন তিনি কালিবাড়ি বাজারে নিজস্ব দোকানে বসে নিজেই স্যালো মেশিন মেরামত করেন। শুধু তাই নয়—বিভিন্ন সময় পুরোনো মেশিন কিনে তা মেরামত করে আবার বিক্রি করেন। নিজের হাতেই তৈরি করেছেন শ্যালো মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও।

আজ তার হাতে ভরসা করে ১০–১৫ জনের একটি পরিবার চলে—স্ত্রী, এক ছেলে, ছেলের বউ, এক মেয়ে, মেয়ের জামাই এবং নাতিসহ সবাই।

এলাকাবাসীর ভাষায়—হানিফ খুব ভালো মানুষ। অন্ধত্ব তাকে দমায়নি। কারো কাছে হাত পাতেন না। নিজে উপার্জন করেন, অন্যকেও কাজ দেন। মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি আবার নিজের পায়ে দাঁড়িয়েছেন। নিজের মতো করে দুইজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন।

গোপালপুরের এই অন্ধ আবু হানিফ আজ আমাদের শেখান পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির সামনে অন্ধত্ব কিংবা দারিদ্র্য—কিছুই বাধা নয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন