ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন

#

মতিন গাজী (যশোর)

০৩ মার্চ, ২০২৬,  5:43 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুমোদনহীন একটি ঈদ মেলার আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু। জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে একটি রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তি ঈদ মেলা বসানোর প্রস্তুতি শুরু করেন। ইতোমধ্যে সেখানে অস্থায়ী স্টল নির্মাণের কাজও শুরু হয়েছিল।

বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে এলে তারা উদ্বেগ প্রকাশ করেন। রবিবার (১ মার্চ) নওয়াপাড়া বাজারের শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসকের কাছে জমা দেন।

আবেদনপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, তারা সারা বছর সরকারি নিয়মনীতি মেনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। লাভ-ক্ষতির মধ্য দিয়েই তাদের সংসার চলে।

এমন পরিস্থিতিতে বহিরাগত ব্যবসায়ীদের এনে অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন করলে স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তারা অবিলম্বে অনুমোদনহীন ঈদ মেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

একই সঙ্গে একটি রাজনৈতিক দল ও এক জনপ্রতিনিধির নাম ব্যবহার করে যারা এ আয়োজনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা।

মেলা বন্ধে প্রশাসনের পদক্ষেপকে স্বাগতও জানান তারা। এ বিষয়ে নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান বলেন, ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনের জন্য তার অনুমতি নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপু বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে ঈদ মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি জানার পর অনুমোদনহীন এ আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন