ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অধিকাল ভাতা চালু করার দাবিতে বেনাপোলে বন্দরের সকল শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৭ জানুয়ারি, ২০২৬,  6:12 PM

news image

 অতিরিক্ত কাজের জন্য গত ২১ বছর ধরে চালু খাদ্য অধিকাল ভাতা বন্ধ করার প্রতিবাদ এবং পুনরায় অধিকাল ভাতা চালু করার দাবিতে বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন করেছে বন্দরের সকল শ্রেণির কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনালের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে বন্দরের কর্মচারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা বলেন,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দৈনিক নির্ধারিত কর্মঘন্টার অতিরিক্ত সময় কাজের জন্য ২১ বছর ধরে কর্মচারীদের অধিকাল ভাতা দিয়ে আসছে। কিন্তু গত নভেম্বর ২০২৫ খ্রিঃ হতে উক্ত ভাতা বন্ধ করে দেয়। 

এসময় অধিকালভাতা বন্ধের প্রতিবাদ এবং পুনরায় চালু করার দাবী জানান তারা। বক্তারা বলেন তাদের দাবি পুনরায় বাস্তবায়ন না হলে স্থলবন্দরের সকল বাড়তি কাজ বন্ধ করে দেওয়া হবে এবং আগামী কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। মানববন্ধনে স্থলবন্দরের সকল পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন