ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অতিরিক্ত পুলিশ কমিশনারের পোরশা থানা পরিদর্শন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১১ মে, ২০২৬,  10:25 PM

news image

নওগাঁর পোরশায় সোমবার দুপুরে পোরশা থানা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী (রেঞ্জ)  মোঃ শামীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার সার্কেল এ এস পি শ্রী শ্যামলী বর্মন, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ শাহ্ আলম, উপ-পরিদর্শক, উপ-সহকারী পুলিশ পরিদর্শক ও সদস্য বৃন্দ গ্রাম পুলিশ বৃন্দ।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ছোট ছোট অপরাধ দমনে স্থানীয় গ্রাম পুলিশ ও সদস্য বৃন্দের ভুমিকা অনস্বীকার্য তারা মুলত তৃণমূল পর্যায়ের অতন্দ্র প্রহরী। 

ইতিপূর্বে পোরশা থানা ছিল ডাকাতদের ভয়েরস্থান বর্তমানে এ এলাকায় কিন্তু আর চুরি ডাকাতি  নেই। মানুষ এখন নির্ভয়ে রাস্তায় চলাচল করছে। তিনি কড়াভাবে গ্রাম পুলিশদের বলেন অপরাধ দমনে আপনারা সবাই যদি সহায়তা না করেন তাহলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করবো। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে এটাই দেখা মুলত পুলিশ ও গ্রাম পুলিশের প্রধান কাজ।

তিনি আরও বলেন, পোরশা থানাকে মাদক মুক্ত করতে হলে মাদক সেবী এবং ব্যাবসায়ী দুই জনের কোন ছাড় নেই। বর্তমানে পোরশা থানা মাদক ও ডাকাতি রোধে অনেকটা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং গার্ড অব অনার প্রদান করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন