ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

'কালচারাল ফ্যাসিস্ট’ যারা

#

নিশাত শাহরিয়ার

১৪ নভেম্বর, ২০২৫,  10:15 PM

news image

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক প্রকাশ করায় শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেককে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তাদেরকে প্রতীকী জুতাপেটা করা হয়।

রাজু ভাস্কর্যের পাদদেশ একটি ব্যানার টানানো হয়। সে ব্যানারে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক, চিত্র নির্মাতাদের ছবিতে প্রতীকী জুতাপেটা করেন ছাত্র-জনতা।

ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, অভিনেতা শামীম আহমেদ ওরফে মনা, জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকারের ছবি রয়েছে।

সাংবাদিকদের মধ্যে শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ রয়েছেন। এছাড়া লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের ভোকাল লিংকন ডি কস্তা ও নাট্যকার, অভিনেতা,পরিচালক সুমন আনোয়ারের ছবিও রয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন