ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন সাংবাদিক আকাশ মিয়াজী নওগাঁর নোচনাহারে জমে উঠেছে আমের হাট লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসায় এমপি রনি শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ আটক ৫ হরিপুরে জিংক ধান ব্রি-১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত পীরগঞ্জে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর জনসভার মাঠ পরিদর্শনে শীর্ষ নেতারা

‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে অভিযানে মিলল তেলাপোকা ও ইঁদুর

#

নিশাত শাহরিয়ার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  9:21 PM

news image

চট্টগ্রামে ‘কাচ্চি ডাইন’ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

সোনিয়া হক বলেন, কাচ্চি ডাইন নামে একটি রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।