ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

‎ফরিদগঞ্জে পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর

#

মো: রনি (ফরিদগঞ্জ)

১৫ অক্টোবর, ২০২৫,  1:10 AM

news image

‎চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর হয়।

সেটু কুমার বড়ুয়া সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও ইউএনও সুলতানা রাজিয়ার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎দায়িত্ব গ্রহণের পর সেটু কুমার বড়ুয়া বলেন, “সরকারের জনবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও সেবা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। নাগরিকদের সহযোগিতায় পৌরসভার প্রতিটি সেবা আরও সহজলভ্য ও স্বচ্ছ হবে।”

অন্যদিকে বিদায়ী প্রশাসক সুলতানা রাজিয়া তাঁর দায়িত্বকালীন সময়ে সহযোগিতা করার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, “ফরিদগঞ্জ পৌরসভা ইতিমধ্যে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। নতুন প্রশাসক এই ধারাবাহিকতা আরও বেগবান করবেন বলে আমি বিশ্বাস করি।”

‎অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদায়ী ও নবনিযুক্ত প্রশাসকের মধ্যে সৌজন্য ক্রেস্ট বিনিময় হয়।

স্থানীয় প্রশাসন ও পৌর কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে ফরিদগঞ্জ পৌর প্রশাসনের কার্যক্রমে নতুন গতি ও ধারাবাহিকতা তৈরি হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন