ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

‎ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৪ অক্টোবর, ২০২৫,  12:12 AM

news image

‎সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগানে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল ব্রাহ্মণ শাসন মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক কর্মকর্তা ফখরুল ইসলাম ও ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ সহ শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন