রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
১৬ অক্টোবর, ২০২৬, 7:45 PM
উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল
মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সংগঠন ‘উপজেলা প্রেসক্লাব বড়লেখা’-এর ২ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ অক্টোবর রাতে সংগঠনের কার্যালয়ে সকলের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরা'র বড়লেখা প্রতিনিধি আবদুল হাফিজ চৌধুরী-কে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ ও স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’র প্রতিনিধি মোঃ রুয়েল কামাল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি: ফয়জুল হক শিমুল (সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক আমাদের সময়চিত্র এবং সিলেট প্রতিনিধি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন)
সহ-সভাপতি: অলিউর রহমান (ইংরেজি দৈনিক The Muslim Times ও দৈনিক এশিয়া বাণী)
সহ-সাধারণ সম্পাদক: সুলতান মাহমুদ (দৈনিক ঘোষণা)
সহ-সাধারণ সম্পাদক: মোঃ নজরুল ইসলাম (চ্যানেল এস ও দৈনিক গণমুক্তি)
সাংগঠনিক সম্পাদক: আলী উবায়েদ ইমন (নাগরিক টিভি)
কোষাধ্যক্ষ: কামরুল (সময়চিত্র)
প্রচার সম্পাদক: কিবরিয়া (দৈনিক আজকের আওয়াজ)
সদস্য: সেলিম চৌধুরী (বাংলার মাটি)
সদস্য: মোতাহের হোসেন (সময়চিত্র)
সদস্য: আব্দুল আলিম (দৈনিক অর্থ দৃষ্টি)