এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
১৬ অক্টোবর, ২০২৬, 8:22 PM
করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক কুবেদুর রহমান মীর (বাবলু) মাস্টার।
তিনি দীর্ঘদিন সুলতাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে সুনামের সাথে এলাকার আলো ছড়িয়ে অবসর গ্রহণের পর এবার তিনি সমাজসেবায় সরাসরি অংশ নিতে এবং গুণধর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুবেদুর রহমান মীর (বাবলু) জানান, শিক্ষকতা পেশায় থাকাকালে তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। এখন অবসর জীবনে ইউনিয়নের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সেবা প্রদান এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করাই তার মূল লক্ষ্য।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বাবলু মাস্টার একজন সৎ, নীতিবান ও মার্জিত মানুষ। তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সামাজিক ও প্রগতিশীল নানা কর্মকাণ্ডে যুক্ত কুবেদুর রহমান মীর (বাবলু) ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।