ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

৪ দিনের ছুটিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে ভোগান্তি

#

নিশাত শাহরিয়ার

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  12:52 PM

news image

গাজীপুরের অন্তত আড়াই হাজার শিল্প কারখানার লাখ লাখ শ্রমিক গ্রামের বাড়ি ফিরছেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা ৪ দিন সরকারি ছুটি ঘোষণার পর সোমবার রাত থেকেই শ্রমিকরা বাড়ি যেতে শুরু করেন। এ কারণে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ তৈরি হয়েছে। কোনো কোনো এলাকায় বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর চৌরাস্তায়, পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ তুলে সাধারণ যাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

পুলিশ ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় দিয়ে প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করে। ভোটের ছুটিকে কেন্দ্র করে একযোগে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন মহাসড়কে নেমেছে।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীদের অনেকে জানান, যানজটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন