ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায়

#

তোফাজুল ইসলাম (বালিয়াডাঙ্গী প্রতিনিধি)

০১ জুলাই, ২০২৬,  11:18 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠালগ্নের শিক্ষক জনাব মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার-এর দীর্ঘ ৪১ বছরের (১৯৮৫-২০২৬) বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তিতে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বাদ মাগরিবে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই তাঁদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আশেকে মুস্তফা সাহেব (দা.বা.), মুহতামীম, লতীফপুর জামিয়া উলূমে শরইয়্যাহ্ ও বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা কাজী মুঈনুদ্দীন আহমেদ সাহেব (দা.বা.), মুহতামীম, আল জামিয়াতুল ইসলামীয়া জান্নাতুল আতফাল ও সভাপতি, শ্রীপুর উপজেলা বেফাক; অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সেক্রেটারি, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান পদপ্রার্থী, গোসিংগা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা প্রেস ক্লাব।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া এক মানবিক ও হৃদয়স্পর্শী ঘোষণা দেন। তিনি বলেন, "এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজের গর্ব। ব্যক্তিগত উদ্যোগে আমি আজীবন মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার সাহেবকে প্রতি মাসে ২ হাজার টাকা সম্মানী প্রদান করবো। পাশাপাশি আল্লাহ তাআলা সুযোগ দিলে তাঁকে পবিত্র উমরাহ হজ পালন করানোর দায়িত্বও আমি গ্রহণ করছি।"

বক্তারা বলেন, চার দশকেরও বেশি সময় ধরে মুহাম্মদ ইয়াকুব আলী মাস্টার নীরবে-নিভৃতে দ্বীনি শিক্ষা বিস্তার এবং আদর্শ মানুষ গড়ার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর ত্যাগ, সততা ও নিষ্ঠার প্রতিদান কোনো সম্মানীতেই পূর্ণ হবে না।

অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরকালীন কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আয়োজন করেন কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন