ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হোসেনপুরে গণতন্ত্রী পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৬ মার্চ, ২০২৬,  3:41 AM

news image

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সোম্বর বাজারে একটি হল রুমে এ আয়োজন করে হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটির সভাপতি।

ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি মো: মুক্তু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির কমিটির সভাপতি ডা: স্বপন ভৌমিক, কিশোরগঞ্জ পৌরসভার গণতন্ত্রী পার্টি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলীসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। সভায় হোসেনপুর উপজেলা কমিটিতে সোহেল রানা ঝিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়।

দোয়া পরিচালনা করেন মো: সাইফুল ইসলাম খান লিটন। পরে দোয়া ও মেনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। এ সময় উপজেলা গণতন্ত্রী পার্টির নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন