ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সুনামগঞ্জের জামালগঞ্জে নির্বাহী অফিসারের সাথে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের মতবিনিময়

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  10:04 PM

news image

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ  ইজারাদার কর্তৃক নৌপথে ৫০ পয়সার স্থলে ২.৮০ পয়সা লোড-আনলোডে মোট ৫.৬০ পয়সা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের সাথে জামাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদকের সাথে মতবিনিময় করেছেন স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও মিনি স্টোন মালিক সমিতির মালিক ও শ্রমিকরা। 

মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও ব্যবসায়ীরা বলেন, আমাদের ন্যায্য দাবী আদায়ে দীর্ঘ প্রায় ৩/৪ মাস যাবৎ সভা সমাবেশসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে সমাধান পাচ্ছি না। 

শ্রমিকরা আরো বলেন, সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ, মালেক মিয়ার নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তুলে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বলেছেন, এটা উপজেলা প্রশাসনের এখতিয়ারভূক্ত নয়। এটা বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের হাতে রয়েছে। তারপরেও শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে তিনি উধর্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন। পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতিপত্র গ্রহন এবং লাইসেন্সের ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন মিনি স্টোন ক্যাশার  মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ব্যবসায়ী নবী হোসেন,লাল মিয়া, রহম আলী, ব্যবসায়ী লোকমান হোসেন, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ব্যবসায়ী জসিম উদ্দিন ও জয়ধর আলী প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন