ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি'র সচেতনতামূলক সভা

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

৩১ আগস্ট, ২০২৬,  4:13 PM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকে বিরুদ্ধে শহর থেকে গ্রাম গিয়ে সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে গৌরারং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্হিতিতে স্কুল মাঠে এই সচেতনতামূলক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এ সময় গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, মাদক হচ্চে জাতির জন্য বড় একটি অভিশাঁপ।  এই মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মের আপনার আমার সন্তানদের বাঁচাতে মাদককে নির্মল করার শপথ নিতে হবে। তিনি বলেন সরকার ও আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতিতে অটল।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বলেন, যেখানেই মাদক ব্যবসায়ী ও বিক্রেতার তথ্য পাবেন আপনারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়ার পরামর্শ দেন। সকলে মিলে মাদককে নির্মূল করতে না পারলে আমাদেরকে আপনারা সচেতন জনগনকে জাতি কখনো ক্ষমা করবে না। তাই সকলে মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন