ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সুনামগঞ্জের গৌরাঙ্গে অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  3:52 AM

news image

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিশুটির নাম তানভির আহমদ (৮)। সে গৌরারং গ্রামের মোঃ দিলোয়ার হোসেন ও নিলুফা বেগমের সন্তান। ‎বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে আলীর দোকানের সামনে রাস্তা পারাপারের সময়  এই দুর্ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, এই শিশু শিক্ষার্থী তানভির রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হন। ‎ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে অটোরিকশার চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তানভিরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে সদর মডেল থানার এস আই আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, উপস্থিত এলাকাবাসীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন