ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৮ আগস্ট, ২০২৬,  6:23 PM

news image

সিলেট ব্রহ্ম মন্দির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন কুমার ঘোষ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিপক কুমার দাশ ও সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ পালসহ সকল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেছেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদের পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি বিমান কান্তি রায়, নবনির্বাচিত সভাপতি এড. গৌরাঙ্গপদ দাস, নব নির্বাচিত সাধারন সম্পাদক বিপ্রশ কুমার রায় বাপ্পী।  

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ  জেলা শাখার কোষাধ্যক্ষ স্বপন সরকার, সুনামগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক, জেলা কমিটির সম্মানিত সদস্য বিধান কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ন্ন্দী সুচক,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক  অমর চক্রবর্ত্তী, দফতর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, জেলা কমিটির সদস্য  নান্দনিক বিমান ঘোষ, সহদফতর সম্পাদক শিবু পোদ্দার ও মাধবী রানী তালুকদার। 

কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেছেন, আমাদের মধ্যে বিভাজনের আর কোন সুযোগ নেই। আমাদের ধর্ম হচ্ছে হিংসার উর্ধেব মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, অসহায় মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করা।

তারা বলেন, মনে রাখতে হবে এই দেশে আমরা সংখ্যায় কম হলে ও আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। সুতরাং আমাদের এই সমাজে  আমাদের ধর্মের মানুষজনকে স্ব স্ব এলাকায় কিভাবে পরিচালিত করবেন তা নেতৃবৃন্দকেই ঠিক করতে হবে। আগামীতে নেতৃত্বকে গতিশীল করতে সবার সাথে সমন্বয়ের মাধ্যমে গতিশীলতা বাড়ানোর আহবান জানানো হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন