আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)
১৫ জুলাই, ২০২৬, 2:07 AM
সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের সঙ্গে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি লুৎফুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার, সদস্য আবদুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, সহযোগী সদস্য জাহিদুর রহমান রিপন ও ছামি হায়দার।