ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এমপি জাহাঙ্গীর হোসেনের তীব্র নিন্দা

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৯ জুন, ২০২৬,  4:55 AM

news image


‎

‎

‎

‎ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

‎বুধবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “Daily Ajker Kantho” নামের একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাকে জড়িয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি নৌকাবাইচ ও নদীতে ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, ঘটনাটি তার নির্বাচনী এলাকা বা তার প্রত্যক্ষ সংশ্লিষ্ট কোনো স্থানে ঘটেনি এবং এর সঙ্গে তার বা তার রাজনৈতিক সহকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

‎এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, ফটোকার্ড ও বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডকে মানহানিকর উল্লেখ করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

‎তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

‎সংসদ সদস্য বলেন, “আমি ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনেছি। মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

‎এ সময় তিনি তার নির্বাচনী এলাকার জনগণ, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন