ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সাভারে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

#

আশরাফুল আলম

২৩ মে, ২০২৬,  9:41 PM

news image

সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশ টিভির সিনিয়র সাংবাদিক তুহিন, এস এ টিভির সাংবাদিক সাদ্দামসহ একাধিক সহকর্মীর উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমকর্মীরা। 

আজ দুপুর ৩টায় রাজধানীর মিরপুর-১ সনি স্কয়ারের সামনে মিরপুরে বসবাসরত সচেতন সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। তারা হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয়। 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর আঘাত। তারা এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।  

আয়োজকরা জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন