ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সাংবাদিক ফারুক হোসেনের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে অপরাধীদের বিচার দাবি

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১১ জুন, ২০২৬,  2:09 AM

news image

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সদস্য শহীদ সাংবাদিক ফারুক হোসেন হত্যাকা-ে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১০ জুন) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে ফারুক হোসেনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা থেকে এই দাবি করেন সাংবাদিক নেতারা।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক ফারুক হোসেনের ভাই মৎস্যসম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. ফুয়াদ হোসেন, চাচাতো ভাই হাফিজুর রহমান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক।    

ফারুক হোসেন হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে বক্তারা বলেন, ১৯৯২ সালের ১০ জুন সন্ধ্যায় নওয়াপাড়া কাপুড়িয়াপট্টিসংলগ্ন থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।

ফারুক হোসেন তৎকালীন দৈনিক রানার ও দৈনিক পূরবী পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন। প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি খায়রুল বাসার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, সদস্য গাজী রেজাউল করিম, জসিম উদ্দীন বাচ্চু, মতিন গাজী, রাজয় রাব্বি, ডি আর আনিস, তাওহীদ হাসান উসামা, জাহিদ আহমেদ লিটন, গাজী আবুল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ হাসিবুর রহমান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন