ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক জিসান আহমেদ নান্নু

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১০ জুন, ২০২৬,  12:22 AM

news image

কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু ঘাড়ে ও পিঠে মারাত্মক ব্যাথাজনিত কারনে অসুস্থ। 

গত বৃহস্পতিবার থেকে ঘাড় ও পিঠের তীব্র ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে,কচুয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসা জিসান আহমেদ নান্নু হঠাৎ করে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হন। 

বর্তমানে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এম.এইচ.এম. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসক তার শারীরিক অবস্থার উন্নত মূল্যায়নের জন্য এমআরআইসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যথার কারণে তিনি স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হওয়ায় শারীরিক ও মানসিকভাবে কষ্টের মধ্যে রয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে পুনরায় পেশাগত দায়িত্বে ফিরতে আশাবাদী তিনি। 

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে ব্যথাজনিত জটিলতায় তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা লাভ করেন। এবারও দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

সাংবাদিক জিসান আহমেদ নান্নুর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। 

একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবন ও পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন।