ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৩ জানুয়ারি, ২০২৬,  8:19 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

রবিবার(১১ই জানুয়ারী) রাত ৯টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জানাউড়ায় বাজার সংলগ্ন মাঠে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি  মোঃ শাহাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আজির উদ্দিন, দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের ফারুক মিয়া, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক সেলিম মাহমুদ, যুবদল নেতা শাকির আহমেদ, কালাম আহমেদ, হেলাল উদ্দিন কালা।

আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক- জালাল উদ্দীন, যুগ্মআহ্বায়ক মুস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব- গোলাল সরোয়ার রিমন, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব জেরিন, ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহসভাপতি মেছবাহ মিয়া, ছাত্রদল আশিদ্রোণ ইউনিয়নের সভাপতি নাইম আহমেদ, সহ-সভাপতি আলম মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি  মোঃ শাহাব উদ্দিন বক্তব্যে বলেন,সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ই জানুয়ারি আমি ও আজির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করি।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থাটি সামাজিক উন্নয়ন,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমনটাই প্রত্যাশা।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষ, ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও খেলা উপভোগ করেন।