ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শ্রীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

০৯ আগস্ট, ২০২৬,  10:23 AM

news image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাজীপুর জেলা শাখার অধীনে শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে আবু রায়হান মিসবাহকে আহ্বায়ক এবং রফিকুল ইসলাম রায়হানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আসিফ মিহা। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, আরিফুল ইসলাম ও দেলোয়ার হোসেন। এছাড়া মাহবুব হক বানিকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খোকন শেখ, মাওলানা মোস্তফা কামাল ও মামুন হাসান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আহসান পারভেজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস, কাউসার মোড়ল, রাকিব সরকার ও মো. নাঈম উল ইসলাম (সুমন) কে দায়িত্ব দেওয়া হয়েছে।জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন রহমত আলী লিটন। 

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস শ্রীপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং দলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। কমিটির অনুমোদনপত্রে জাতীয় নাগরিক পার্টি, গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিনের অনুমোদন রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন