ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব কমলগঞ্জের কৃতী সন্তান মাহবুবুল

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৩ মার্চ, ২০২৬,  5:11 PM

news image

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতী সন্তান।

রোববার (১লা মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তিনি ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাহসিকতার সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

বদলির আদেশ জারির পর বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম আজ (২ মার্চ) দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হস্তান্তর করেন।

মঙ্গলবার (৩রা মার্চ) তিনি নতুন কর্মস্থল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগদান নতুন কর্মজীবন শুরু করবেন।

এর আগে তিনি সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রায় এক বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগে ওই উপজেলায় বিভিন্ন জটিল ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধান হয়।

স্থানীয় মহলে তাঁর এ পদায়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও সাফল্যের পরিচয় দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন