ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শ্রমিক দলের আয়োজনে মে দিবসের মহাসমাবেশে তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দের অংশগ্রহণ

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০১ মে, ২০২৬,  10:05 PM

news image

‎পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও থানা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সমাবেশে বক্তব্য দেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। তিনি বলেন, “শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে।”

‎এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. ফিরোজ আল মামুন বলেন, “শ্রমিকদের প্রতিটি সেক্টরে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা জোরদার করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

‎এছাড়াও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচর থানার সভাপতি শাহাদাত হোসেন রিপন, সদস্য সচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সমাবেশে নেতৃবৃন্দ মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দিবসটির সার্বিক সফলতা কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন