ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, নিহত ১

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:03 AM

news image

বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীসহ গাড়িতে করে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় শ্রবণপ্রতিবন্ধী ফিরোজা বেগম হঠাৎ করে সড়কে চলে আসেন। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ নেওয়া ও ব্রেক করার চেষ্টা করেন। তবে এ সময় গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম গুরুতর আহত হন এবং তার ডান পা ভেঙে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।

স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

এ দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীও পা ও হাতে গুরুতর আহত হয়েছেন। তাকে জয়পুরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। এছাড়া গাড়িতে থাকা অপর এক নারীও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন