ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শাহজাদপুরে তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

#

তারেক রহমান (শাহজাদপুর)

০৯ অক্টোবর, ২০২৫,  7:50 PM

news image

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. এ মুহিত,  প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি।সভায় স্থানীয় তাঁত ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।‌  

বক্তারা তাঁতশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। প্রফেসর ড. মুহিত তাঁর বক্তব্যে বলেন,  “তাঁত ও বস্ত্রশিল্প শুধু শাহজাদপুর নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পকে রক্ষা করতে হলে সবার আগে দরকার নীতিগত সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিকায়ন।”

তিনি স্থানীয় উদ্যোগকে উৎসাহ দেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন