ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থী পালিয়ে যাওয়ায় থানায় অভিযোগ

#

কুলেন্দু শেখর দাস (সুনামগঞ্জ)

২৬ আগস্ট, ২০২৬,  5:32 AM

news image

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া (পশ্চিমপাড়া) গ্রামের রতিন্দ্র দাসের নাবালিকা মেয়ে (১৫) নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসলিয়ে বখাটে জয়ন্ত দাস (২৫) পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে বখাটে জয়ন্ত দাস(২৫) কে বিবাদি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনাটি ঘটেছে গত ২১ আগষ্ট রোজ শুক্রবার দুপুরে। এ ঘটনায় মেয়ের পিতা রতিন্দ্র দাস বাদি হয়ে গত ২২ আগষ্ট শনিবার একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে বখাটে জয়ন্ত দাসকে বিবাদি করে শাল্লা থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেন।

 অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার সময় ও তারিখে তার মেয়ে গ্রামের পাশে অপূর্ব কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে বড়ি থেকে বের হন। রাস্তায় নাবালিকা মেয়েকে একা পেয়ে বখাটে জয়ন্ত দাস তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। 

এই বখাটে জয়ন্ত দাস বেশ কিছুদিন যাবত তার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ও তারিখে মেয়েটি কোচিং সেন্টারে যাওয়ার পথে বখাটে তার মেয়েকে ফুসলিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জানার পরপরই বিবাদি জয়ন্ত দাসের পরিবারের সদস্যদের জানানোর পরও তারা জয়ন্ত দাস এবং তার মেয়ের অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেন। ফলে তিনি নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। 

এ ব্যাপারে মেয়ের পিতা রতিন্দ্র দাস জানান,আমার মেয়েকে প্রায়ই বখাটে জয়ন্ত দাস উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে অপূর্ব কোচিং সেন্টারে যাওয়ার পথে জয়ন্ত দাস তার মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি তার মেয়েটিকে উদ্ধারে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন এবং বখাটে জয়ন্ত দাসের কঠোর শাস্তির দাবি জানান। 

এ ব্যাপারে বিবাদি জয়ন্ত দাসের পিতা কৃষ্ণ কান্ত দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।

 এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোহেল অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ছেলে ও মেয়েকে উদ্ধারে কাজ করা হচ্ছে বলে । 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন