ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৬ অক্টোবর, ২০২৬,  7:41 PM

news image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ভোলা জেলা পুলিশের উদ্যোগে ১৬ অক্টোবর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, 

পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দায়িত্ব পালনে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জেলার ১১৮টি পূজামণ্ডপে নিয়োজিত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের যথাযথ উপস্থিতি ও দায়িত্ব পালনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য প্রদর্শন না করার বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।

এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে পূজামণ্ডপে আগত নারী, শিশু ও সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, ইভটিজিংসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সন্দেহজনক ব্যক্তি ও পরিত্যক্ত বস্তুর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের কল্যাণ, খাবার এবং প্রযোজ্য টিএ-ডিএ ও ভাতা-সংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার মহোদয়।

পুলিশ সুপার  বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। উক্ত ব্রিফিং প্যারেডে জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপারসহ (ক্রাইম অ্যান্ড অপস) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন