ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন এনইসি

#

নিশাত শাহরিয়ার

০৩ জুন, ২০২৬,  5:02 AM

news image

দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) নামে এ সংগঠনের আহ্বায়কের দায়িত্বে থাকবেন শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহমুদুর রহমান।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে এক সভায় এই সংগঠন গঠনের সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

শুরুতে গঠিত ১৩ সদস্যের আহ্বায়ক কমিটির বাকি সব সদস্য মুদ্রিত সংবাদপত্রের সম্পাদক। তবে এটি শুধু মুদ্রিত সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন কি না তা এখনো স্পষ্ট করা হয়নি।

অন্য সদস্যরা হলেন – নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজের সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর।

সংবাদ বিজ্ঞপ্তিতে এটি গঠন করার কারণ হিসেবে বলা হয়েছে, “ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমের যে অবক্ষয় ঘটেছে তা অবসানে নতুন এ সংগঠন তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে সম্পাদকরা ঐকমত্য পোষণ করেন।”

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি এবং দ্রুত জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন